×

জাতীয়

কক্সবাজারের হিমছড়ি পাহাড়ের ঢালে গুলিবিদ্ধ ২ লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০১৮, ১১:৫০ এএম

কক্সবাজারের হিমছড়ি পাহাড়ের ঢালে গুলিবিদ্ধ ২ লাশ উদ্ধার
কক্সবাজার সদর উপজেলার হিমছড়ি থেকে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ঈদগড়-বাইশারী সড়কের হিমছড়ি পাহাড়ের ঢালা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি। ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিনহাজ মাহমুদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি পাহাড়ের ঢালে পড়ে থাকা অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। কারা, কখন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি। গুলি ছাড়াও ওই দুই যুবকের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ থেকে পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পর লাশ দুটি পাহাড়ের ঢালে ফেলে গেছেন খুনিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬০ দিনের মধ্যে প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন নিষ্পত্তির নির্দেশ

৬০ দিনের মধ্যে প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন নিষ্পত্তির নির্দেশ

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫

জেলা প্রশাসক-এমপির ওপর হামলার নেপথ্যে কী?

জেলা প্রশাসক-এমপির ওপর হামলার নেপথ্যে কী?

আবারও দাম বাড়তে পারে ভোজ্যতেলের

আবারও দাম বাড়তে পারে ভোজ্যতেলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App