×

জাতীয়

চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৭, ১১:০৯ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। সীতাকুন্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের পাশে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার ভোর চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শরীয়তপুরের জাজিরার কামরুজ্জামান মল্লিক এবং মো. মাসুদ। জানা গেছে, রাতে একটি বাস ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনে আসার পর বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ১১ জনের মতো আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App