×

জাতীয়

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের এক সক্রিয় সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২২, ০৫:৪৩ পিএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের এক সক্রিয় সদস্য গ্রেপ্তার

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মো. রায়হান আলী। ছবি: ভোরের কাগজ

নীলফামারী থেকে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম- মো. রায়হান আলী (১৯)। বৃহস্পতিবার (৯ জুন) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এটিইউয়ের দাবি, গ্রেপ্তারকৃত রায়হান আলী সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (আনসার আল ইসলাম) সক্রিয় সদস্য। তিনি ও তার সহযোগীরা দেশ থেকে চলমান গণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করে যে কোনো মূল্যে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছিলেন।

এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান শুক্রবার (১০ জুন) বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য ও সমর্থক রায়হান আলী অনলাইনে তার সহযোগীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জিহাদ ও রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করত। আসামি ও তার অন্যান্য সহযোগীদের ফেসবুক আইডি, ম্যাসেঞ্জারসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে বাংলাদেশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল। তার ব্যবহৃত মোবাইল ফোনে সরকারবিরোধী ষড়যন্ত্র সংক্রান্ত বিভিন্ন লিংক পাওয়া গেছে। এতে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র জিহাদের উস্কানিমূলক বিস্তারিত আলোচনা রয়েছে। তার বিরুদ্ধে জলঢাকায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App