×

জাতীয়

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: ২৯ জনকে আসামি করে চার্জশিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০২:১০ পিএম

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: ২৯ জনকে আসামি করে চার্জশিট

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। ফাইল ছবি

কক্সবাজারের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ জনকে আসামি করে অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। সোমবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে উখিয়া থানা-পুলিশ অভিযোগপত্রটি আদালতে দাখিল করেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগপত্রে ২৯ জনকে আসামি করা হয়েছে। যার মধ্যে ১৫ জন বর্তমানে কারাগারে অন্তরীণ রয়েছেন। অপর ১৪ জন পলাতক।

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন তিনি। পরদিন ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত ভার পান উখিয়া থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দিন। তদন্ত শেষে সোমবার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়োগের চার দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

নিয়োগের চার দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ঝালকাঠিতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়ে করলে বাধা দিতে পারবে না: এলাহাবাদ হাইকোর্ট

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়ে করলে বাধা দিতে পারবে না: এলাহাবাদ হাইকোর্ট

সোনাক্ষীকে ইঙ্গিত করে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

সোনাক্ষীকে ইঙ্গিত করে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App