×

জাতীয়

মির্জা ফখরুলের মন্তব্য গুরুত্বহীন, সাক্কুকে ধন্যবাদ জানালেন তথ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৮:২৩ পিএম

মির্জা ফখরুলের মন্তব্য গুরুত্বহীন, সাক্কুকে ধন্যবাদ জানালেন তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার সচিবালয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুকে ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: ভোরের কাগজ

‘কুমিল্লার নির্বাচন সুষ্ঠু নয়’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চোখ থাকতেও যারা অন্ধ তাদেরকে কোনভাবেই দেখাতে পারবেন না। যারা নির্বাচন করেছে, নির্বাচনের সঙ্গে ছিলো, সেখানকার ভোটার, প্রার্থী সাক্কু সাহেবসহ সবাই বলছে নির্বাচন খুব ভালো হয়েছে। ফলে, ফখরুল সাহেব ঠাকুরগাঁওয়ে বসে কি বললেন, তা গুরুত্বহীন হয়ে পড়ে, তার কথায় বা মন্তব্যে কিছু আসে যায় না।

বৃহস্পতিবার (১৬ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বার্ষিক প্রকাশনা ‘বিএসআরএফ বার্তা’র মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি মোতাহার হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খানসহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকদের ওপর বেশি নজরদারি-খবরদারি সত্ত্বেও নির্বাচন কমিশন একটি ভালো, সুষ্ঠু, সুন্দর নির্বাচন করেছে- উল্লেখ করে নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর সেখানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জয়ী হয়েছে। এজন্য কুমিল্লার জনগণকে ধন্যবাদ। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদেরকেও ধন্যবাদ। সেখানকার প্রার্থীরা সবাই বলেছেন, এটি একটি স্বচ্ছ, ভালো, অংশগ্রহণমূলক নির্বাচন। যা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যদিও নির্বাচন কমিশন পুরো নির্বাচনী প্রক্রিয়ার সময় আমাদের দলীয় প্রার্থী ও সমর্থকদের ওপর নজরদারি অন্য প্রার্থীদের তুলনায় বেশি করেছে।

পরাজিত মেয়র প্রার্থীকে অভিনন্দন জানিয়ে ড. হাছান আরও বলেন, তিনি অত্যন্ত অল্প ভোটে হেরেছেন। এতো অল্প ভোটে হারলে মেনে নেয়া কঠিন হয়। সেজন্য আদালতে যাওয়ার কথা বলেছেন তিনি। তবে আমরা আশা করেছিলাম আমাদের প্রার্থী আরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবে।

এর আগে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। এ সময় ডিআইয়ের বাংলাদেশ চ্যাপ্টারের চিফ অব পার্টি ডানা ওল্ডস, জ্যেষ্ঠ পরিচালক আবদুল আলীম ও আমিনুল এহসান উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App