×

জাতীয়

হাদিসুরের পরিবার ও অন্য নাবিকরা পেলেন সাড়ে সাত কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৯:২৫ পিএম

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে নিহত হাদিসুরের পরিবার ও অন্য নাবিকরা যাতে মনোবল না হারান সেজন্য তাদের প্রত্যেককে সাড়ে সাত কোটি টাকা দেয়া হয়েছে। এ সময় তাদের সান্ত্বনা দেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকার দৈনিক বাংলার মোড়ে অবস্থিত বিএসসির আঞ্চলিক কার্যালয় বিএসসি টাওয়ারে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের পরিবার ও অন্যান্য নাবিকের সাত মাসের বেতনের সমপরিমাণ সাড়ে সাত কোটি টাকা ক্ষতিপূরণের চেক প্রদান করেন তিনি।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আস্থা ও বিশ্বাস রাখবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বিএসসি ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাহসের আইকন।

এর আগে হাদিসুর রহমানের ভাইকে বিএসসিতে চাকরি দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App