×

জাতীয়

বীরগঞ্জে নৈশ প্রহরীকে করে হত্যা চাল লুট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০১৮, ১১:০২ এএম

বীরগঞ্জে নৈশ প্রহরীকে করে হত্যা চাল লুট
দিনাজপুরের বীরগঞ্জে মিলের নৈশ প্রহরীকে শ্বাসরোধে হত্যা করে ট্রাকে করে ১০০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। গতকাল শনিবার মধ্যরাতে বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর  ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামে মা হাসকিং মিলে এই ঘটনা ঘটেছে। নিহত নৈশ প্রহরীর নাম নজু (৪৫)। তিনি বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামের আশরাফ আলীর ছেলে। জানা যায়, শনিবার মধ্যরাতে একদল ডাকাত নৈশ প্রহরী নজুকে শ্বাসরোধে হত্যা করে। পরে মিল ঘরের তালা ভেঙে ঘরে মজুদ থাকা চালের মধ্যে ১০০ বস্তা চাল ট্রাকে করে লুট করে নিয়ে যায় ডাকাতরা। আজ রবিবার ভোরে মিলের অন্য শ্রমিকরা কাজে এসে নৈশ প্রহরীকে মৃত অবস্থায় দেখতে পান। এ ব্যাপারে জানতে চাইলে মিল মালিক চাউলিয়া গ্রামের আবুল হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, নৈশ প্রহরী নজুকে শ্বাসরোধ করে হত্যা করে মিলের গেইটে ট্রাকে করে চাল নিয়ে গেছে ডাকাতদল। বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাছ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'লাশের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App