×

জাতীয়

চার মাস পর করোনা হাজার ছাড়াল, শনাক্তের হার ১৩.৩০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২২, ০৪:৫০ পিএম

দেশে করোনা আক্রান্ত ও শনাক্তের হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার বেড়ে হয়েছে ১৩.৩০ শতাংশ। যা চার মাসের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১১.০৩ শতাংশ এবং ৮৭৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত ১২২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ৮০ জন ঢাকা বিভাগের, ৩৩ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন রাজশাহী বিভাগের, ৬ জন বরিশাল বিভাগের, খুলনা বিভাগের ৮ জন এবং ৩ জন সিলেট বিভাগের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App