×

জাতীয়

৩৫ বছরে উঠে আসবে পদ্মা সেতুর ব্যয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৫:৫২ পিএম

আগামী ৩৫ বছরে পদ্মা সেতুর উপর দিয়ে চলাচলকারী যানবাহনের টোল আদায়ের মধ্য দিয়ে সেতুর জন্য ব্যয়িত অর্থ উঠে আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে খ. মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এতথ্য জানান। তার আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন বলে জানান।

সেতুমন্ত্রী বলেন, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করেছেন। সেতু উদ্বোধনের পর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সেতুর উপর দিয়ে চলাচলকারী যানবাহন হতে আদায়কৃত টোল হতে ৩৫ বছরে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে সরকার প্রদত্ত সমুদয় ঋণ পরিশোধ করবে। সে হিসেবে ২০৫৭ সালের মধ্যে সেতুর জন্য ব্যয়িত অর্থ উঠে আসবে।

এ কে এম রহমতুল্লাহ’র প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় দুইটি সেতু হতে টোল আদায় করা হয়ে থাকে। সেতু দুইটি হলো যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু এবং ধলেশ্বরী নদীর উপর মুক্তারপুর সেতু। উক্ত সেতুসমূহে স্বয়ংক্রিয় ওজন স্কেলের মাধ্যমে চলাচলকারী যানবাহনসমূহের ওজন নির্ণয় করা হয়ে থাকে। যেসকল ট্রাক ওজন স্কেলের নির্ধারিত ওজনের অতিরিক্ত পণ্য বহন করে থাকে সেসকল যানবাহনকে সেতুতে চলাচল করতে দেয়া হয় না।

সরকার দলীয় সংসদ সদস্য মো. শামসুল হক টুকুর (পাবনা-১) প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সেতু বিভাগের আওতায় পাটুরিয়া-দৌলতদিয়া অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App