×

জাতীয়

সিলেটে ভারী বৃষ্টি, সুনামগঞ্জে বাড়ছে নদনদীর পানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২২, ০৯:২২ এএম

সিলেটে ভারী বৃষ্টি, সুনামগঞ্জে বাড়ছে নদনদীর পানি

সিলেটে রাত ১০টা থেকে একটা পর্যন্ত টানা তিনঘণ্টা ভারী বৃষ্টি হয়। ছবি: ভোরের কাগজ

# আরও কয়েকদিন বৃষ্টি হবে # দিনের তুলনায় রাতে বেশি বৃষ্টি হবে # নদনদীর পানিও বাড়বে কিছুটা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টির কারণে বন্যাকবলিত সিলেটবাসীর মনে ফের বন্যার অবনতির শঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দিনভর সিলেটে হালকা বৃষ্টিপাত হলে কিছুটা স্বস্তি মেলে সিলেটবাসীর। কিন্তু রাত ১০টার পর থেকে আবারও ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে ফের বন্যা পরিস্থিতির ভয়াবহতার সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। সকাল ১০টা থেকে রাত একটা পর্যন্ত টানা তিনঘণ্টা চলতে থাকে বৃষ্টি।

এদিকে, সিলেটে ভারী বৃষ্টি হলেও সুনামগঞ্জে নদনদীর পানি বেড়েই চলেছে। গত ১৫ জুন থেকে পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে সিলেট বিভাগ।

আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলেন, আরও কয়েকদিন বৃষ্টি হবে। দিনের তুলনায় রাতে বেশি বৃষ্টি হবে। নদনদীর পানিও বাড়বে কিছুটা। এ অবস্থায় উজানে ভারী বৃষ্টি হলে বন্যার পানি ফের বাড়ার আশঙ্কা রয়েছে।

সরেজমিন দেখা গেছে, রাতের বৃষ্টিতে নগরের অনেক এলাকায় রাস্তাঘাটে পানি জমেছে। ছড়াখালগুলো সুরমার পানির সঙ্গে একাকার হয়ে যাওয়ায় নগরের বেশ কয়েকটি এলাকায় আবারও পানি উঠেছে। নগরের তালতলা, উপশহর এলাকার বিভিন্ন ব্লক, তেররতন, যতরপুরসহ নিচু এলাকাগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

গত ১২ মে থেকে সিলেটে দ্বিতীয় দফা বন্যা দেখা দেয়। এর আগে প্রথম দফা বন্যায় ডুবেছে সুনামগঞ্জের হাওর অঞ্চল। আর এবার তৃতীয় দফা বন্যায় সবকিছু হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছেন স্থানীয়রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App