×

জাতীয়

২০ লাখ টাকাসহ কক্সবাজারের সার্ভেয়ার আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২২, ১১:৪৭ পিএম

২০ লাখ টাকাসহ কক্সবাজারের সার্ভেয়ার আটক

২০ লাখ টাকাসহ কক্সবাজার ভূমি অধিগ্রহণ (এলএও) শাখার সার্ভেয়ার আতিকুর রহমান ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন। শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তার কাছ থেকে ২০ লাখ টাকা জব্দ করা হয়েছে। তবে, জব্দকৃত টাকার সঠিক উৎস নিশ্চিত হতে পারেনি দুদক। তবে বিষয়টি নিশ্চিত হতে দুদকের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে দুদকের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, এরকম একটি সংবাদ শুনেছি। তবে বিস্তারিত জানিনা। অভিযানটি হেড অফিসের। তারা সব জানবে। জানা যায়, তিন ভাগে কাজ করা এলএ অফিসের দ্বিতীয় টিমের সদস্য ছিলেন সার্ভেয়ার আতিকুর রহমান। দুদকের একজন উর্ধতন কর্মকর্তা জানান, কক্সবাজারে দায়িত্বরত সার্ভেয়ার আতিককে ঢাকা বিমানবন্দর থেকে নগদ ২০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। টাকার উৎস সম্পর্কে তিনি কোন সদোত্তর দিতে পারেন নি।

সংশ্লিষ্ট সূত্র মতে, শুক্রবার (১ জুলাই) সকাল ৯টায় বেসরকারি উড়োজাহাজ ইউএস-বাংলার একটি ফ্লাইটে তিনি কক্সবাজার থেকে ঢাকা যান। কক্সবাজারে মেগা প্রকল্পসহ চলমান উন্নয়ন প্রকল্প ঘিরে ২০ হাজার একরের বেশি ভূমি অধিগ্রহণ করছে সরকার। বিশাল এ কর্মযজ্ঞে জমির ক্ষতিপূরণসহ নানা কার্য সম্পাদনে কাজ করছে অনেক সার্ভেয়ার। কাজ করতে গিয়ে সার্ভেয়ার আতিকসহ অন্যরা জমির মালিকদের ফাইল আটকিয়ে, নানাভাবে জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করেন। কিছু ক্ষেত্রে সরাসরি এবং কিছু ক্ষেত্রে দালালের মাধ্যমে এসব টাকা আদায় করেন বলে প্রচার রয়েছে। ঘুষের জমানো টাকাসহ সপ্তাহিক ছুটির দিন বাড়ি যান ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরতরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App