×

জাতীয়

ব্লগার অনন্ত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারতে গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ১২:৫৩ পিএম

ব্লগার অনন্ত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারতে গ্রেপ্তার

অনন্ত বিজয় দাশ ও তাকে হত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি ফয়সাল

# বেঙ্গালুরুতে শুক্রবার গ্রেপ্তারের পর গত রবিবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি ফয়সালকে কলকাতায় আনা হয়

সিলেটে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি ফয়সাল আহমদকে ভারতের বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গত শুক্রবার ফয়সালকে বেঙ্গালুরুর বোম্মনাহাল্লি থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। এরপর গত রবিবার কলকাতায় আনা হয় তাকে।

চলতি বছরের জুনে ফয়সালের ভারতে অবস্থানের তথ্য পান বাংলাদেশের গোয়েন্দারা। এরপর কলকাতা পুলিশকে তার মোবাইল নম্বর দেয়া হয়। ওই নম্বর ট্র্যাকিং করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

জিজ্ঞাসাবাদে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই জঙ্গি বলেন, তারই নেতৃত্বে আসামের বরাক উপত্যকায় আল কায়দা ঘাঁটি মজবুত হয়েছে। তিনি আল কায়দার ছায়া সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সঙ্গে যুক্ত। বিভিন্ন মাদ্রাসায় পড়ানোর আড়ালে ‘জেহাদি মতাদর্শ’ ছড়িয়েছেন ফয়সাল।

গত ৩০ মার্চ সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে অনন্ত বিজয় হত্যা মামলার রায়ে ফয়সালসহ চারজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কানাইঘাট উপজেলার আবুল হোসেন, খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ, সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ ওরফে হারুন অর রশিদ ও কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ। তাদের মধ্যে আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশীদ পলাতক ছিলেন।

এছাড়া, সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় বসবাসকারী সাফিউর রহমান ওরফে ফারাবী সাফিউর রহমানকে খালাস দেয়া হয়।

২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান ও বিবর্তন নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকাও সম্পাদনা করতেন। এছাড়া, বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচন ও রাষ্ট্রপতির আসনে ভোট কবে? জেনে নিন

স্থানীয় নির্বাচন ও রাষ্ট্রপতির আসনে ভোট কবে? জেনে নিন

মৃত্যুর মামলায় ম্যারাডোনার বদলে বাবার মেডিকেল রিপোর্ট!

মৃত্যুর মামলায় ম্যারাডোনার বদলে বাবার মেডিকেল রিপোর্ট!

গ্যাস সংকট কাটাতে কতদিন লাগবে, জানালেন ডা. জাহেদ

গ্যাস সংকট কাটাতে কতদিন লাগবে, জানালেন ডা. জাহেদ

সংস্কার কার্যক্রমে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংস্কার কার্যক্রমে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App