শিনজো আবের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ০৪:২৬ পিএম
রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ খান, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ভোরের কাগজ
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন : গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেশুক্রবার (৮ জুলাই) সকালে নারা শহরে এক নির্বাচনী প্রচারসভায় ভাষণদানরত অবস্থায় পেছন দিক থেকে জাপানের সাবেক এই প্রধানমন্ত্রীকে গুলি করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিনজো আবে।
এদিকে, ঘটনাস্থল থেকে তেতসুয়া ইয়ামাগমি নামে জনৈক ব্যক্তিকে আটক করেছে জাপানের পুলিশ।
