×

জাতীয়

ঢাকা উত্তরে ৮০, দক্ষিণে ৬০ শতাংশ বর্জ্য অপসারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২২, ০৭:০৪ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকা থেকে ৮০ শতাংশ এবং দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা থেকে ৬০ শতাংশ কুরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।

রবিবার (১০ জুলাই) বিকাল পর্যন্ত দুই সিটি করপোরেশনের আওতাধীন ১৪টি ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঢাকা উত্তরের জনসংযোগ কর্মকর্তা মোকবুল হোসাইন জানান, কুরবানি শেষ হওয়ার পর বিকাল ৪টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮০ শতাংশ বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। এ ছাড়া ১১টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। এই ওয়ার্ডগুলো হলো- ৬, ১৩, ১৯, ২৫, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫২, ৫৩ ও ৫৪।

দক্ষিণের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, বিকাল ৫টা পর্যন্ত সার্বিকভাবে ডিএসসিসির প্রায় ৬০ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।আর ডিএসসিসির আওতাধীন ১০, ৫৩ ও ৫৭ নম্বর ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App