×

জাতীয়

মাকে বেঁধে মেয়েকে ধর্ষণ: তিনজনের ফাঁসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ০৩:৩৭ পিএম

ফেনীর সোনাগাজীতে মাকে বেঁধে মেয়েকে ধর্ষণ মামলায় তিনজনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। এতে একজনকে খালাস দেয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কাশেম, মো. লাতু ও জাহাঙ্গীর আলম। খালাস পেয়েছেন মোহাম্মদ ফারুক।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) ফরিদ আহমদ হাজারী এ তথ্য নিশ্চিত করেন।

এজাহারের বরাত দিয়ে তিনি বলেন, নবাবপুর ইউনিয়ন থেকে ২০০৩ সালের ১৩ মে রাতে মা-মেয়েকে তুলে নিয়ে যান আবুল কাশেম, লাতু, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফারুক। পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা।

এ ঘটনায় মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App