×

জাতীয়

প্রথম ফিরতি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন ৪১৬ হাজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ০৮:২৯ এএম

প্রথম ফিরতি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন ৪১৬ হাজি

বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফিরতি হজ ফ্লাইটে আসা যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

প্রথম ফিরতি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা থেকে ৪১৬ জন হাজি ঢাকায় ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫০২ নম্বর ফ্লাইটটি ১৪ জুলাই জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে যাত্রা করে ঢাকার স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান কর্মকর্তারা জানান, হাজিদের জন্য পবিত্র জমজম কূপের পানি আগেই ঢাকার বিমানবন্দরে এনে রাখা হয়েছিল। বিমান, সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে এই পানি পরিবহন করা হয়েছে।

বিমানবন্দরে বিমান বাংলাদেশের পক্ষ থেকে ওই পানি হাজিদের মাঝে বিতরণ করা হয়। ফিরতি ফ্লাইটের হাজিদের সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়: জামায়াত আমির

এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়: জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App