×

জাতীয়

বাড্ডায় নাসিম হত্যার প্রতিবেদন ১৯ এপ্রিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৮, ১২:৫৭ পিএম

বাড্ডায় নাসিম হত্যার প্রতিবেদন ১৯ এপ্রিল
রাজধানীর বাড্ডায় বিপিএল খেলা ঘিরে চলা জুয়ায় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নাসিম আহমেদ এমাজউদ্দিন (২৪) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১৯ মার্চ) ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী নতুন এ দিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী সংস্থা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন এ দিন ধার্য করেন। গত বছরের ৬ নভেম্বর রাজধানীর বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলির ৩৭৫ নং দাগের ৪ নং নিজ বাসার সামনে নাসিমের গলায় ও কোমরে ৩ স্থানে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছোট ভাই ইম্পেরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র নাবিল আহমেদ জানান, বিপিএল খেলা নিয়ে বোর্ড (ক্যারাম বোর্ড) ঘরে জুয়ার আসর চলছিল। সেখানে সন্ধ্যার পর ক্যারাম খেলতেন তার ভাই নাসিম। ক্যারাম খেলতে গিয়ে নাসিম দেখেন বিপিএলের ম্যাচ নিয়ে মোটা অঙ্কের জুয়া চলছিল। এতে বাধা দেন তিনি। বাধার মুখে রমজান আলী, আসিফ, রশিদ, শহীদুল ও রফিক নামে স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডা হয় নাসিমের। ঘটনা হাতাহাতি পর্যন্ত গড়ায়। পরে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে নিহত হন নাসিম। ওই ঘটনায় রাতেই রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন। মামলা নং ৭। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App