×

জাতীয়

রূপপুরের জন্য হাইড্রো অ্যাকুমুলেটরের পরীক্ষা চলছে রাশিয়ায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৬:৪৯ পিএম

রূপপুরের জন্য হাইড্রো অ্যাকুমুলেটরের পরীক্ষা চলছে রাশিয়ায়

হাইড্রো অ্যাকুমুলেটর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য নির্মিত প্যাসিভ কোর ফ্লাডিং সিস্টেম হাইড্রো অ্যাকুমুলেটরের হাইড্রোলিক পরীক্ষা শুরু হয়েছে রাশিয়ার এইএম টেকনোলোজির পেত্রোজাভোদস্ক কারখানায়। রূপপুর প্রকল্পের প্রতিটি ইউনিটে এ জাতীয় ৮টি হাইড্রো অ্যাকুমুলেটর স্থাপন করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রসাটম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হাইড্রো অ্যাকুমুলেটরের জন্য হাইড্রোলিক টেস্ট চুড়ান্ত ধাপের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। হাইড্রো অ্যাকুমুলেটরকে উচ্চচাপে (৪.৪ এমপিএ) বিশেষভাবে ট্রিটমেন্ট করা পানির দ্বারা পূর্ণ করে ১০ মিনিটের জন্য রেখে দেয়া হয়। চাপ কমানোর পর এগুলোর বাইরের দেয়াল পরীক্ষা করে দেখা হয়। কোথাও কোনো লিক বা স্থায়ী বিকৃতি আছে কিনা তা খতিয়ে দেখা হয়।

স্টেনলেস স্টিল দিয়ে তৈরি প্রতিটি হাইড্রো অ্যাকুমুলেটরের ধারণ ক্ষমতা ১২০ কিউবিক মিটার। এটির রয়েছে তিনটি শেল এবং ২টি হেড। মইসহ অন্যান্য রক্ষণাবেক্ষণ সরঞ্জাম হাইড্রো অ্যাকুমুলেটরের ভিতরেই থাকে।

প্যাসিভ কোর ফ্লাডিং সিস্টেম, দ্বিতীয় পর্যায়ের স্বয়ংক্রিয় (প্যাসিভ) নিরাপত্তা ব্যবস্থার অংশ। রিয়্যাকটরের প্রাইমারি সার্কিটে জমে থাকা তাপ অপসারণে এটি কাজে লাগে। ৬০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরিক এসিডের তরল দ্রবণ দ্বারা পূর্ণ করা থাকে হাইড্রো অ্যাকুমুলেটরগুলো। রিয়্যাকটর চালু অবস্থায় যদি কোন কারণে প্রাইমারি সার্কিটের চাপ কোন একটি মাত্রায় নেমে আসে তখনই হাইড্রো অ্যাকুমুলেটরগুলো থেকে তরল দ্রবণ স্বয়ংক্রিয়ভাবে রিয়্যাকটরে প্রবেশ করে এবং অ্যাকটিভ কোরে সৃষ্ট উচ্চ তাপমাত্রা নামিয়ে আনতে সাহায্য করে।

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ডিজাইন ও নির্মাণ কাজের দায়িত্ব পালন করছে। রসাটমের মেশিন তৈরি বিভাগ এটমএনার্গোমাশের অধীনস্থ প্রতিষ্ঠান এইএম টেকনোলোজি রূপপুর প্রকল্পের উভয় ইউনিটের রিয়্যাকটর কক্ষের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি তৈরি ও সরবরাহ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App