×

জাতীয়

নড়াইলে আর সাম্প্রদায়িক হামলা হতে দেব না: মাশরাফি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ১১:৫০ পিএম

নড়াইলে আর সাম্প্রদায়িক হামলা হতে দেব না: মাশরাফি
নড়াইলে আর সাম্প্রদায়িক হামলা হতে দেব না: মাশরাফি

নড়াইলে সম্প্রদায়িক হামলা প্রতিরোধে মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মূর্তজা, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, হুইপ পঞ্চানন বিশ্বাসসহ অন্যরা। ছবি: সংগৃহীত

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমার নড়াইল জেলায় আর সাম্প্রদায়িক হামলা হতে দেব না। যেকোনো মূল্যে প্রতিরোধ করব।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপরে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে মাশরাফি বিন মুর্তজা একথা বলেন।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, সংসদ সদস্য বীরেন শিকদার, মনোরঞ্জন শীল গোপাল, অসীম কুমার উকিল ও পঙ্কজ দেবনাথ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিকেলে লোহাগড়া উপজেলা মিলনায়তনে ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে এক মতবিনিময় সভা করেন তাঁরা। এতে ইমাম, পুরোহিত, শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। সেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

দিঘলিয়া গ্রামের এক তরুণের বিরুদ্ধে মহানবীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ তুলে গত শুক্রবার সন্ধ্যায় দিঘলিয়ায় দুটি বাড়ি ভাঙচুর হয়, একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়, দিঘলিয়া বাজারের তিনটি দোকানে ভাঙচুর হয়, চারটি মন্দিরেও হামলা করা হয়। নড়াইলের লোহাগড়া উপজেলা সদর থেকে ওই গ্রাম ১০ কিলোমিটার দূরে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে মাশরাফি বিন মুর্তজা বলেন, আমার নবীজিকে যদি কেউ ছোট করেন, তাঁর অবশ্যই কঠিন বিচার করতে হবে। এর বিচার আমি কঠিনভাবে চেয়েছি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জেনেছেন। কিন্তু আপনারা বিভ্রান্তিতে কান দেবেন না। আইন হাতে তুলে নেবেন না। তবে যাঁরা জড়িত নন, তাঁরা যেন হয়রানির শিকার না হন।

মাশরাফি বলেন, ‘মন্ত্রী মহোদয়েরা এসেছেন, কয়েকজন সংসদ সদস্য এসেছেন আমাদের শক্তি জোগাতে। তাঁদের ধন্যবাদ। হামলায় মানসিক যে ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। আমরা সবাই মিলে যাতে আগের মতো সম্প্রীতি বজায় রেখে চলতে পারি, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, যখনই নির্বাচন আসে, তার আগে সাম্প্রদায়িক হামলা হয়। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মাশরাফি ভূমিকা নিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখানে পরিদর্শন করতে এসেছি।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, মাশরাফি বাংলাদেশকে উঁচুতে তুলে ধরেছেন। এমন একজন সংসদ সদস্যের নড়াইলে সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্র করছে। এগুলো প্রতিরোধ করে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব।’ স্বপন ভট্টাচার্য্য আরও বলেন, ‘দিঘলিয়ার সব কাঁচা রাস্তা পাকা করে দেব। ক্ষতিগ্রস্ত পাড়ায় ২০০ গাভি বিতরণ করা হবে।’

এদিকে এ হামলার ঘটনায় সোমবার রাতে আরেকজন গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে ছয়জন গ্রেপ্তার হলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

এনসিপি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন?

এনসিপি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন?

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App