×

জাতীয়

সরকারি অফিসে ২৫ ভাগ বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ০৬:০০ পিএম

সরকারি অফিসে ২৫ ভাগ বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ

বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের সিনিয়র সচিব ও সচিবদের সঙ্গে এক বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস। ছবি: ভোরের কাগজ

বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে সরকারি সব দপ্তরে বিদ্যুতের ২৫ ভাগ ব্যবহার হ্রাস করার নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে সব মন্ত্রণালয় প্রয়োজনীয় কর্মপন্থা নিরূপণ করবে। এছাড়া অনিবার্য না হলে শারীরিক উপস্থিতিতে সভা পরিহারসহ অধিকাংশ সভা অনলাইনে আয়োজনেরও নির্দেশ দেয়া হয়েছে। জরুরি না হলে পরিহার করতে বলা হয়েছে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ।

আজ বুধবার (২০ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের সিনিয়র সচিব ও সচিবদের সঙ্গে এক বৈঠকে এমন নির্দেশনা দেয়া হয়। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কোভিড পরবর্তী অর্থনৈতিক অভিঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জ্বালানিসহ নিত্যপণ্যের অব্যাহত মূল্য বেড়ে যাওয়ায় সৃষ্ট পরিস্থিতিতে সরকারের ব্যয় সাশ্রয় নীতি কীভাবে বাস্তবায়ন করা যায়- তা নিয়ে সরকারের সচিবরা আলোচনা করেন।

এ সময় আলোচনায় অংশ নেন এন বি আর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম, অর্থ বিভাগের সিনিয়র সচিব মিজ ফাতেমা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব জনাব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ বেশ কয়েকজন সচিব। বৈঠকে মুখ্য সচিব রাজস্ব ব্যয় সংকোচন, উন্নয়ন ব্যয়ের সর্বোত্তম ব্যবহার, বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়, অভ্যন্তরীণ সম্পদ বাড়ানোসহ নিত্যপণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখতে কার্যকর পদক্ষেপ নিতে সব সচিবদের অনুরোধ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিতব্যয়ী হওয়ার আহবান জানিয়েছেন। কাজেই মন্ত্রণালয়গুলোকে অনাবশ্যক ব্যয় পরিহারসহ সবক্ষেত্রে ব্যয় হ্রাস করতে হবে।

বৈঠকে আরও যেসব নির্দেশনা দেয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে জ্বালানি খাতের যে বাজেট বরাদ্দ রয়েছে, তা থেকে ২০ ভাগ কম ব্যবহারের লক্ষ্যে অর্থ বিভাগ প্রয়োজনীয় পরিপত্র জারি করবে। খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং, মোবাইল কোর্টের মাধ্যমে মজুদদারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ অন্যান্য পদক্ষেপ জোরদার করা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী পরিবহনে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার যৌক্তিকি করণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে। অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বাড়াতে অর্থ-বছরের শুরু থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রতিটি মন্ত্রণালয় নিজস্ব ক্রয় পরিকল্পনা পুনঃপর্যালোচনা করে রাজস্ব ব্যয় হ্রাসের উদ্যোগ নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App