×

জাতীয়

বুস্টার ডোজের দোকান খুলে বসে আছি, ক্রেতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ০৮:০৬ পিএম

করোনার টিকার বুস্টার ডোজ নিতে মানুষের মধ্যে অনীহা কাজ করছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, করোনার টিকাদানে বিশ্বে সুনাম অর্জন করেছে বাংলাদেশ। দেশের প্রায় ৮০ ভাগ মানুষ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন। কিন্তু তাঁরা সেভাবে বুস্টার ডোজ নেননি। মাত্র তিন কোটি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। অথচ প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩ কোটি মানুষ।

মন্ত্রী বলেন, ‘আমরা দোকান খুলে বসে আছি, যে দোকানে বিনা মূল্যে ভ্যাকসিন দেয়া হয়। কিন্তু ক্রেতা নেই। পৃথিবীর খুব কম দেশেই বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়া হয়।’

শনিবার দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসন জনসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব সার্জন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসাবিদ্যা অনেক ব্যয়বহুল ও কঠিন। এ বিদ্যার শেষ নেই, সমুদ্রের মতো। চিকিৎসাসেবায় শুধু পুঁথিগত বিদ্যা দিয়েই হবে না, তাঁকে ব্যবহারিকও শিখতে হবে।’

জাহিদ মালেক আরও বলেন, ‘মানিকগঞ্জে প্রথম কর্নেল মালেক মেডিকেল কলেজের সার্জারি বিভাগে ইন্টার্ন চিকিৎসকদের হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক হাসপাতাল হয়েছে। ৩৮টি মেডিকেল কলেজ হয়েছে, আগে সাত-আটটি ছিল। আগে দেশে চিকিৎসাসেবা সংক্রান্ত একটি ইনস্টিটিউটও ছিল না। এখন ১৫-২০টি হয়েছে। কিডনি, চক্ষু, বার্ন ও ক্যানসার ইনস্টিটিউটসহ আরও বেশ কয়েকটি ইনস্টিটিউট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠান স্থাপন করেছে।’

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, হাসপাতালের পরিচালক বজলুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম ও মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App