×

জাতীয়

খুলনার ছয়জনের বিরুদ্ধে রায় বৃহস্পতিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ১২:৪৯ পিএম

স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় খুলনার বটিয়াঘাটার ছয়জনের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছয় আসামিরা হলেন- আমজাদ হোসেন হাওলাদার, সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ, কামাল উদ্দিন গোলদার ও নজরুল ইসলাম। এদের মধ্যে নজরুল ইসলাম পলাতক।

তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো হলো- ১. ১৯৭১ সালের ১০ আগস্ট আমজাদ হোসেন হাওলাদারসহ চার-পাঁচজন রাজাকার বটিয়াঘাটার মাছালিয়া গ্রামের শান্তি লতা মণ্ডলের বাড়িতে হামলা চালিয়ে বিনোদ মণ্ডলকে অবৈধভাবে আটক-নির্যাতন, অপহরণ ও গুলি করে হত্যা করে; ২. ১৯৭১ সালের ১৫ অক্টোবর বটিয়াঘাটার পূর্বহালিয়া গ্রামের চাপরাশী বাড়িতে হামলা চালিয়ে নিরস্ত্র হরিদাস মজুমদারকে আটক, নির্যাতন ও গুলি করে হত্যা করেন আসামিরা; ৩. মুক্তিযুদ্ধ চলাকালে ২১ অক্টোবর হিন্দু সম্প্রদায়কে নিশ্চিহ্ন করতে বটিয়াঘাটার সুখদাড়া গ্রামে হামলা চালিয়ে নিরীহ নিরস্ত্র হিন্দু সম্প্রদায়ের চারজনকে হত্যা, চার থেকে ছয়টি বাড়ির মালামাল লুট ও অগ্নিসংযোগ করে; ৪. ১৯৭১ সালের ২৯ নভেম্বরে আসামিরা বটিয়াঘাটার বারোআড়িয়া গ্রামে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা জ্যোতিষ মণ্ডল এবং আব্দুল আজিজকে গুলি করে হত্যা করেন।

এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলাটি রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এ সময় আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

আইনমন্ত্রী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App