×

জাতীয়

রুবেলের কবর সংক্ষরণ অনুমোদনের চিঠি পরিবারের কাছে হস্তান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০৯:৩৯ পিএম

রুবেলের কবর সংক্ষরণ অনুমোদনের চিঠি পরিবারের কাছে হস্তান্তর

বুধবার রাজধানীর গুলশান-২ এ নগর ভবনে ক্রিকেটার রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের অনুমোদনের চিঠি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছবি: ভোরের কাগজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, প্রয়াত ক্রিকেটার রুবেল জাতীয় দলের খেলোয়ার ছিলেন এটাই তার সবচেয়ে বড় পরিচয়। রুবেল ক্রিকেট খেলার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। ক্রিকেটার রুবেলের কবরটি দায়িত্ববোধ থেকেই দ্রুততম সময়ে স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা নিয়েছি।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর গুলশান-২ এ নগর ভবনে ক্রিকেটার রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের অনুমোদনের চিঠি তার পরিবারের কাছে হস্তান্তরকালে ডিএনসিসি মেয়র এ কথা বলেন।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ রুবেলের পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রয়াত ক্রিকেটার রুবেলের স্ত্রী ফারহানা রহমান চৈতি ডিএনসিসি মেয়রের নিকট থেকে কবর সংরক্ষণের অনুমোদনের চিঠি গ্রহণ করেন।

মেয়র বলেন, রুবেল জাতীয় দলের খেলোয়ার এবং মেধাবী ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু-ব্যাজ পুরস্কার পেয়েছেন। রুবেল মারা যাওয়ার পর তার পরিবারের আকুতি ছিল কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের। আমরা পরিবারের আবেদনের প্রেক্ষিতে ৯০দিনেরও কম সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের চিঠি হস্তান্তর করতে পেরেছি।

তিনি আরও বলেন, আমরা সবাই জানি প্রধানমন্ত্রী খেলা প্রিয় একজন মানুষ। খেলোয়ারদের যে কোনো সমস্যা উনি খুব গুরুত্ব সহকারে দেখেন। রুবেলের পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুতি জানিয়েছিলেন কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের। সেটিকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে আমরা কাজটি সম্পন্ন করেছি। রুবেলের একমাত্র ছেলেটি তার বাবার স্মৃতি স্মরণ করতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App