×

জাতীয়

পল্লবীতে চালককে গলাকেটে হত্যার পর অটোরিকশা নিয়ে উধাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ১১:৫৮ এএম

রাজধানীর পল্লবীতে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৯ জুলাই) ভোরে পল্লবীর কালশীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সামনের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানিয়েছে, হত্যার পর অটোরিকশা নিয়ে উধাও হয়ে যায় দুর্বৃত্তরা।

খুন হওয়া ওই অটোরিকশাচালকের নাম আবদুল লতিফ হাওলাদার (৬০)। পরিবার নিয়ে মিরপুর-১২ নম্বরের ট-ব্লক এলাকার একটি বস্তিতে থাকতেন তিনি। তার বিষয়ে আরও জানার চেষ্টা করছে।

মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে লতিফকে গলাকেটে হত্যা করে থাকতে পারে দুর্বৃত্তরা। এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য লতিফকে খুন করা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App