×

জাতীয়

বন্যায় ক্ষতি: কৃষকদের ১১ কোটি টাকার বীজ, সার সহায়তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ০১:২৪ পিএম

বন্যায় ক্ষতি: কৃষকদের ১১ কোটি টাকার বীজ, সার সহায়তা

বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর। ফাইল ছবি

সাম্প্রতিক বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত ১৭টি জেলার কৃষকদের প্রায় ১১ কোটি টাকার বীজ, সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এতে উপকৃত কৃষকের সংখ্যা এক লাখ ৮৫ হাজার জন।

আজ শনিবার (৩০ জুলাই) এ তথ্য অবহিত করেছে কৃষি মন্ত্রণালয়।

এর মধ্যে প্রথম ধাপে ৯৪ হাজার কৃষককে বিনামূল্যে পাঁচ কোটি ৮৮ লাখ টাকার আমন বীজ ও সার, দ্বিতীয় ধাপে অধিক ক্ষতিগ্রস্ত চার জেলার (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) ৭০০ কৃষককে প্রায় সাড়ে তিন লাখ টাকার নাবী জাতের (লেইট ভ্যারাইটি) আমন ধান বীজ ও সার সহায়তা দেয়া হয়েছে।

এখন তৃতীয় ধাপে ৯০ হাজার কৃষককে প্রায় পাঁচ কোটি টাকার পুনর্বাসন সহায়তা বাস্তবায়ন কাজ চলছে। এছাড়া, সব কৃষককে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়ার কাজও চলমান আছে।

উল্লেখ্য, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকের আগাম শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App