×

জাতীয়

তাইওয়ানে পেলোসির আগমন প্রতারণামূলক: ওয়ার্কার্স পার্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৭:২৪ পিএম

তাইওয়ানে পেলোসির আগমন প্রতারণামূলক: ওয়ার্কার্স পার্টি

ন্যান্সি পেলোসি

তাইওয়ানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির আগমনকে ‘চরম উস্কানিমূলক ও প্রতারণামূলক বেপরোয়া আচরণ’ বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো।

বুধবার (৩ আগস্ট) বিকেলে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে দলটি এ খবর জানিয়েছে।

ওয়াকার্স পার্টি মনে করে, ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে সমস্ত পৃথিবী যখন এক অশান্ত সময় অতিক্রম করছে, তখন পেলোসির তাইপে সফর ওই অশান্তিকে আরও বিস্তৃত করবে। বস্তুত ন্যাটো সম্প্রসারণের নামে নব্য নাৎসি জেলেনেস্কিকে দিয়ে ইউরোপে তারা যে যুদ্ধের সূচনা করেছে, তাই এখন তাইওয়ানকে অজুহাত করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ছড়িয়ে দিতে চায়।

দলটির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ওয়ার্কার্স পার্টি আশা করে চীন তার স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে মার্কিনীদের উস্কানিমূলক আচরণের ফাঁদে পা দেবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App