×

জাতীয়

ঢাবি শিক্ষক সামিয়া রহমানকে পদাবনতির সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ০৩:৩৯ পিএম

ঢাবি শিক্ষক সামিয়া রহমানকে পদাবনতির সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

সামিয়া রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমানকে পদাবনতির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন এবং সেই সিদ্ধান্ত বাতিল করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাকে সব ধরনের বিভাগীয় সুযোগ-সুবিধা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ একটি রুলের শুনানিতে এ আদেশ দেন।

গত বছরের ২৮ জানুয়ারি ঢাবির সিন্ডিকেট (প্রশাসনিক) সভায় গবেষণাপত্র নকলের দায়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমানের পদাবনতি করে ‘সহকারী অধ্যাপক’ করা হয়। গত বছরের ৩১ আগস্ট পদাবনতি দেয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন সামিয়া রহমান। ওই রিটের শুনানি নিয়ে তার পদাবনতির এই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ৫ সেপ্টেম্বর রুল জারি করেছিলেন হাইকোর্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App