×

জাতীয়

শেখ কামালের জন্মবার্ষিকীতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ০১:২২ পিএম

শেখ কামালের জন্মবার্ষিকীতে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার (৫ আগস্ট) সকালে পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ কামালের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র বলেন, শেখ কামাল ছিলেন একজন তরুণ সংগঠক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন শেখ কামাল। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাত্র ২৬ বছর বয়সে ঘাতকেরা তাকেও হত্যা করে।

তিনি আরও বলেন, শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় প্রচণ্ড উৎসাহ ছিল তার। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন বাংলাদেশ আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।

গণমাধ্যমকর্মীদের সামনে নিজের অনুভূতি জানিয়ে আতিকুল ইসলাম বলেন, শেখ কামাল ছিলেন মানুষের বিপদে প্রকৃত বন্ধু। মাত্র ২৬ বছরের ক্ষুদ্র জীবনে কি করে যাননি তিনি! রাজনীতির রাজপথ থেকে শুরু করে খেলার মাঠ, নাট্যমঞ্চ থেকে যুদ্ধক্ষেত্র, সব যায়গায় রেখে গেছেন তার মেধা এবং সাহসের পরিচয়। দেশের ক্রীড়া ও সংস্কৃতির উন্নতির যে সূচনা তিনি করেছিলেন, আজ তা সাফল্যের মুখ দেখছে।

শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সেলিম রেজা, কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App