×

জাতীয়

পদ্মা সেতুতে ৪২ দিনে ১০০ কোটি টাকা টোল আদায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৮:১৯ এএম

পদ্মা সেতুতে ৪২ দিনে ১০০ কোটি টাকা টোল আদায়

ফাইল ছবি

পদ্মা সেতুতে গাড়ি পারাপারে ৪২ দিনে ১০০ কোটি টাকা টোল আদায় হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এদিন রাত ১২টার পর দিনে আদায় করা টোলের হিসাব মিলানোর নিয়ম থাকায় প্রকৃত টাকার পরিমাণ জানাতে পারেননি তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাত ১২টা পর্যন্ত সেতুতে টোল আদায়ের পরিমাণ ছিল ৯৯ কোটি সাত লাখ ৮৩ হাজার ৪০০ টাকা। ওই সময় পর্যন্ত সেতুতে গাড়ি পারাপার হয়েছে সাত লাখ ৭৪ হাজার ৮২৫টি। সেতুতে প্রতিদিন কমবেশি দুই কোটি টাকা টোল আদায় হয়। সেই হিসাবে শুক্রবার শত কোটি টাকার বেশি আয় হয়েছে।

উল্লেখ্য, বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু গত ২৫ জুন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ টাকায় নির্মিত এ সেতুর অর্থায়ন করে সোনালী ব্যাংক। গত ২৬ জুন থেকে পদ্মা সেতুতে গাড়ি চলাচল শুরু হয়। চালুর একদিন পর থেকেই সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পদ্মা সেতুর পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতেও টোল আরোপ করে সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App