×

জাতীয়

ঢাকা ছাড়লেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ১১:১৮ এএম

ঢাকা ছাড়লেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

রবিবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। ছবি: সংগৃহীত

ঢাকা ছাড়লেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রবিবার (৭ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।

এর আগে একই দিন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। পররাষ্ট্রমন্ত্রী কম্বোডিয়া সফররত থাকায় তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App