×

জাতীয়

হজে গিয়ে ভিক্ষা করে ভাবমূর্তি নষ্ট, সেই মতিয়ারের জামিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৬:৫১ পিএম

হজে গিয়ে ভিক্ষা করে ভাবমূর্তি নষ্ট, সেই মতিয়ারের জামিন

ফাইল ছবি

সৌদি আরবে সরকারিভাবে হজে গিয়ে ভিক্ষা করে দেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে গ্রেপ্তার সেই মতিয়ার রহমান ওরফে মিন্টুর জামিন মঞ্জুর করেছের ঢাকার আদালত।

রবিবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এর আদালত তার জামিনের আদেশ দেন। গত ৩০ জুলাই হজ শেষে ফেরার সময় ঢাকার বিমানবন্দর থেকে ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

৫৪ ধারার আবেদনে উল্লেখ করা হয়, আসামি গত ১৮ জুন ধানসিঁড়ি ট্রাভেলসের মাধ্যমে হজে সৌদি আরব যান। এরপরে হজ না করে ভিক্ষাবৃত্তি শুরু করেন। ভিক্ষাবৃত্তির খবর পেয়ে মদিনা পুলিশ গ্রেপ্তার করে। এরপরে হজ পুলিশের এজেন্সির মাধ্যমে জামিনে মুক্তি পান। বিষয়টি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়। এতে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়।

পরদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মিন্টুকে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠান।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ জুন সৌদি স্থানীয় সময় বিকাল ৫টার দিকে মদিনায় ভিক্ষা করতে গিয়ে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হন। পরবর্তী সময়ে তাকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনে সৌদিস্থ বাংলাদেশ হজ মিশন।

এবিষয়ে ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জাফর হোসেন বলেন, গত ৩০ জুলাই ঢাকার সিএমএম আদালতে করা জিডি অনুযায়ী ৫৪ ধারায় মিন্টুকে গ্রেপ্তার করা হয়। তার আচরণে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে প্রতিবেদন আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App