×

জাতীয়

বঙ্গমাতার জন্মদিনে মেয়র আতিকের শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ০২:২৩ পিএম

বঙ্গমাতার জন্মদিনে মেয়র আতিকের শ্রদ্ধা

রাজধানীর বনানী কবরস্থানে সোমবার বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (৮ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গমাতা ছিলেন আমাদের জাতির পিতার আমৃত্যু জীবনসঙ্গী। টুঙ্গীপাড়ার খোকা থেকে জাতির পিতা হয়ে উঠার পেছনে এই মহীয়সী এই নারী নীরবে কাজ করে গিয়েছেন।

রাজনৈতিক জীবনের প্রায় ১৪ বছর বঙ্গবন্ধু কারাগারে কাটিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান শাসকগোষ্ঠী ভীত হয়ে বঙ্গবন্ধুকে কারাগারে নিয়ে যেত। এই দুঃসময়ে বঙ্গবন্ধুর পরিবারকে আগলে রেখেছিলেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কবর জিয়ারত এবং দোয়া-মোনাজাত করেন। এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সেলিম রেজা, কাউন্সিলর ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App