×

জাতীয়

তুরাগে বিস্ফোরণ: আটজনের মধ্যে সাতজনেরই মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ০৮:৩৭ এএম

রাজধানীর তুরাগের কামারপাড়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ থেকে রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় শফিকুল ইসলাম (২৫) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আটজনের মধ্যে সাতজনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল মারা যান। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

মৃত শফিকুল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মজিবর রহমানের ছেলে। তুরাগের কামারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। রিকশা মেরামত করে জীবিকা নির্বাহ করতেন।

চিকিৎসকের বরাতে শফিকুলের মৃত্যুর খবর নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। তিনি বলেন, তুরাগের কামারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন দগ্ধ হয়েছিলেন। শফিকুলের মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত সাতজনের মৃত্যু হলো। এ ঘটনায় ৩৫ শতাংশ পুড়ে যাওয়া ক্ষত নিয়ে শাহীন নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।

গত শনিবার দগ্ধ আটজনকে হাসপাতালে নেয়া হয়। সেদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় নূর হোসেন (৬০), গাজী মাজহারুল ইসলাম (৪৫) ও আলমগীর হোসেন আলম (২৩) প্রাণত্যাগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App