×

জাতীয়

বাংলাদেশের একক কোনো দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ০৩:১৭ পিএম

বাংলাদেশের একক কোনো দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র

বুধবার রাজনৈতিক নেতাদের জন্য ই-লার্নিং প্ল্যাটফর্ম পলিটিক্স ম্যাটারসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক কোনো দলকে সমর্থন করে না। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন, সরকারসহ সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, সংকট মোকাবিলায় সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের চেয়ে ভালো কোনো সমাধান নেই। কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়া কঠিন।

বুধবার (১০ আগস্ট) সকালে রাজনৈতিক নেতাদের জন্য ই-লার্নিং প্ল্যাটফর্ম পলিটিক্স ম্যাটারসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এছাড়া, নির্বাচন কমিশন (ইসি), সরকারসহ সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন মার্কিন এই রাষ্ট্রদূত।

একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সব দলকে নির্বাচন বর্জন ও না বলার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করলে বর্তমান সংকটের সমাধান সম্ভব নয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, সুষ্ঠু নিবাচনের প্রক্রিয়া তৈরিতে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। সব দলকেই এর দায়ভার নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App