×

জাতীয়

পাঠাও রাইডেও এবার ভাড়া বাড়ল ১৭ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ০৮:২৮ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ে মোটরসাইকেলের ভাড়া বেড়েছে। আগের তুলনায় প্রায় ১৭ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। তবে এখনও রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের গাড়ির ভাড়া বাড়ানো হয়নি। সম্প্রতি এই নতুন ভাড়া কার্যকর করা হয়েছে।

নতুন ভাড়া অনুযায়ী, মোটরসাইকেলে ঢাকায় প্রতি কিলোমিটারে এখন ১৫ টাকা ভাড়া দিতে হবে। আর সর্বনিন্ম ভাড়া দিতে হবে ৫০ টাকা। আগে প্রতি কিলোমিতার ভাড়া ছিল ১২ টাকা, সর্বনিন্ম ভাড়া নেওয়া হতো ৩০ টাকা। তবে ভিত্তি মূল্য ২৫ টাকা, প্রতি মিনিট চার্জ ৫০ পয়সা, ইন্স্যুরেন্স ফি এক টাকা অপরিবর্তিত থাকছে।

আর চট্টগ্রামে এখন থেকে প্রতি কিলোমিটারে ভাড়া নেয়া হবে ১২ টাকা। ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে সর্বনিন্ম ভাড়া। অন্যান্য ফি অপরিবর্তিতই থাকছে।

আর সিলেটে প্রতি কিলোমিটারে ভাড়া সাড়ে ৬ থেকে বাড়িয়ে সাড়ে ৮ টাকা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ৩০ থেকে বেড়ে হয়েছে ৩৫ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App