×

জাতীয়

হবিগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০১৮, ১১:৪১ এএম

হবিগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ২
সিলেটের হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি অটোরিকশার চালক উপজেলার শংকরপুর গ্রামের তুলা মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২৮) ও একই গ্রামের বেলা মিয়ার ছেলে নূর আলী (৪০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শায়েস্তাগঞ্জ থেকে গ্যাস নেয়ার জন্য সিএনজি অটোরিকশাটি নিয়ে রওনা দেন তারা। পথে দৌলতপুর দয়াল ব্রিকসের কাছে সিএনজি অটোরিকশাটি পৌঁছলে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুইজন নিহত হন। বাহুবল মডেল থানার এসআই রাজকুমার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার ভোরে বাহুবলে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। এ দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম চলছে। এদিকে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App