×

জাতীয়

চকবাজারে অগ্নিকাণ্ড: হোটেল মালিক রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৬:২১ পিএম

চকবাজারে অগ্নিকাণ্ড: হোটেল মালিক রিমান্ডে

‘বরিশাল হোটেলের’ মালিক মো. ফখরুদ্দিন

রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ‘বরিশাল হোটেলের’ মালিক মো. ফখরুদ্দিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই রাজীব কুমার সরকার। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন লাগে।এতে ওই ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন। এ মামলায় আজ মঙ্গলবার ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App