×

জাতীয়

খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন ১৩ সেপ্টেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ০৪:১২ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে পৃথক দুই মামলার অভিযোগ গঠন পেছানো হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) মামলা দুইটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে তার পক্ষের আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার সময় চেয়ে আবেদন করেন। সেটি মঞ্জুর করে ঢাকা অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর অভিযোগ গঠনের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন।

২০১৬ সালের ৩০ আগস্ট সাংবাদিক গাজী জহিরুল ইসলাম ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদার বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। অভিযোগে বলা হয়, বিভিন্ন মাধ্যমে খালেদার পাঁচটি জন্মদিন পাওয়া গেলেও কোথাও ১৫ আগস্ট জন্মদিন পাওয়া যায়নি। কিন্তু তিনি পাঁচটি জন্মদিনের একটিও পালন না করে ১৯৯৬ সাল থেকে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন জাতীয় শোক দিবসে আনন্দ-উৎসব করে জন্মদিন পালন করে আসছেন।

এছাড়া, যুদ্ধাপরাধীদের মদদ দিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে খালেদার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর আদালতে আরেকটি মামলা করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App