×

জাতীয়

তদন্তের ভিত্তিতে ঠিকাদারের শাস্তি হলে আপত্তি নেই চীনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৪:১৫ পিএম

তদন্তের ভিত্তিতে ঠিকাদারের শাস্তি হলে আপত্তি নেই চীনের

গার্ডার দুর্ঘটনা। ফাইল ছবি

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে হতাহতের ঘটনায় তদন্তের ভিত্তিতে ঠিকাদারের শাস্তি হলে তাতে চীনের কোনো আপত্তি নেই। এমনটিই জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ. বি. এম. আমিন উল্লাহ নুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ কথা বলেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে বলা হয়, চীনের রাষ্ট্রদূত লি জিমিং গত সোমবার (১৫ আগস্ট) উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এ সময় চীনের রাষ্ট্রদূত গার্ডার দুর্ঘটনার তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না বলে জানিয়েছেন।

‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট’ প্রকল্পের (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) আওতায় প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি নির্মাণ করা হচ্ছে গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত।

চীনের তিনটি ও বাংলাদেশের একটি কোম্পানি এ প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে। উত্তরার যে এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে, সেই অংশের কাজ করছে ঠিকাদার কোম্পানি চায়না গ্যাঝুবা গ্রুপ কর্পোরেশন (সিজিজিসি)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App