×

জাতীয়

ভোলায় কূপ থেকে দিনে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের আশা, খনন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০৮:১৯ পিএম

ভোলায় কূপ থেকে দিনে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের আশা, খনন শুরু

প্রতীকী ছবি

ভোলা জেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টবগী-১ কূপের খনন কাজ শুরু হয়েছে। এ কূপ থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস (এমএমসিএফডি) পাওয়া যাবে বলে আশা করছে পেট্রোবাংলা সংশ্লিষ্টরা। শুক্রবার (১৯ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর (এমডি) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্প পরিচালকসহ বাপেক্স ও গ্যাজপ্রমের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ কূপটি ৩ হাজার ৫`শ মিটার পর্যন্ত গভীরে খনন করা হবে। আজকে যে খনন কাজ শুরু হলো তা থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করেন তিনি, যা গ্যাস সংকট নিরসনে সহায়তা করবে। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, গ্যাসের উৎপাদন বৃদ্ধির জন্য যে উদ্যোগ নেয়া হয়েছে এ কূপ খনন তার মধ্যে অন্যতম। খনন কাজের মধ্য দিয়ে গ্যাসের উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেল। দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানে কাজ করছে সরকার তথা পেট্রোবাংলা। এ লক্ষ্যে ২০২২-২৫ সময়কালের মধ্যে সংস্থাটি মোট ৪৬টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বাপেক্স রাশিয়ান প্রতিষ্ঠান গ্যাজপ্রমের মাধ্যমে ভোলায় টবগী-১ নামক অনুসন্ধান কূপ খননের কাজ শুরু করলো। এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে আরও দুটি অনুসন্ধান কূপ ইলিশা-১ ও ভোলা নর্থ-২ খনন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App