×

জাতীয়

গ্রিসে বৈধতা পাবেন ১৫ হাজার বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ০৪:২৭ পিএম

গ্রিসে বৈধতা পাবেন ১৫ হাজার বাংলাদেশি

প্রতীকী ছবি

গ্রিসে অনিবন্ধিত বাংলাদেশি অভিবাসীদের জন্য সুখবর জানিয়েছে এথেন্সের বাংলাদেশ দূতাবাস। প্রায় ২৮ হাজার বাংলাদেশি এখন গ্রিসে বসবাস করছেন। প্রায় ১৫ হাজার অনথিভুক্ত বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এই বৈধকরণ শুরু হবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সাথে সামঞ্জস্য রেখে এই বৈধকরণ করা হবে। শিগগিরই এর প্রক্রিয়া সম্পর্কে গেজেট প্রকাশিত হবে।

দূতাবাস সূত্রে জানা গেছে, গ্রিসে অনেক বাংলাদেশি অভিবাসী শ্রমিক তাদের অনিয়মিত অবস্থার কারণে চক্রের দ্বারা শোষিত হচ্ছেন। তারা কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। এই সমস্যা মোকাবিলা করতে এবং অবৈধ অভিবাসন রোধ করতে বাংলাদেশ ও গ্রিস এমওইউ স্বাক্ষর করে। এটি বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের একটি দেশের মধ্যে প্রথম। চুক্তির আওতায় গ্রিস প্রতি বছর কৃষি খাতে চার হাজার নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App