×

জাতীয়

গার্ডার দুর্ঘটনা: চারজনের জামিন, তিনজনের দোষ স্বীকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০৮:৩৯ পিএম

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারের চাপায় প্রাইভেটকারে থাকা পাঁচ জনের মৃত্যুর মামলায় চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শুভ্রা চক্রবর্তীর আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- ইফতেখার হোসেন, আজহারুল ইসলাম মিঠু, তোফাজ্জল হোসেন ওরফে তুষার ও রুহুল আমিন মৃধা। এদিন তাদের আইনজীবী জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন। অন্যদিকে মঞ্জুরুল ইসলাম নামে আরেক আসামির পক্ষে কোন জামিন আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে আসামি ক্রেনচালক আল-আমিন হোসেন হৃদয়, রাকিব এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে আসামি জুলফিকার আলী নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দী দিতে চাইলে তা রেকর্ড করা হয়।

এছাড়া, গত রবিবার এ মামলার আরো দুই আসামি রুবেল ও আফরোজ মিয়া নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দী দিতে চাইলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত তা রেকর্ড করেন। আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

এরআগে, ১৯ আগস্ট গার্ডার দুর্ঘটনায় গ্রেপ্তার ১০ আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মোহাম্মদ ইয়াসীন গাজী। এরপর ক্রেনচালক আল-আমিন হোসেন হৃদয়, রাকিব ও জুলফিকারের ১০ দিন করে এবং রুবেল, আফরোজ মিয়া, ইফতেখার হোসেন, আজহারুল ইসলাম মিঠু, তোফাজ্জল হোসেন ওরফে তুষার, রুহুল আমিন মৃধা ও মঞ্জুরুল ইসলামের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ প্রথম তিন আসামির চার দিন করে এবং পরের সাত আসামির দুই দিন করে রিমান্ডের আদেশ দেন। এছাড়া গত ১৭ আগস্ট রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারের চাপায় প্রাইভেটকারে থাকা ৫ যাত্রী নিহত হন। তারা হলেন- মো. রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬), জাকিয়া (২) এবং ফাইজ। এছাড়া ভাগ্যক্রমে বেঁচে যান ওই গাড়িতে থাকা নববিবাহিত দম্পতি হৃদয় ও রিয়া। সেদিন রাতেই নিহত ফাহিমা আক্তার ও ঝর্না আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। এছাড়া এই দুর্ঘটনায় গত রবিবার অবহেলাজনিত হত্যার অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App