×

জাতীয়

আরও এক কোটি ডোজ ফাইজারের টিকা পাঠাল যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১২:২১ পিএম

বাংলাদেশে আরও এক কোটি ডোজ ফাইজারের টিকার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। কোভেক্সের মাধ্যমে ফাইজারের তৈরি করোনা টিকার অনুদান দিয়েছে দেশটি।

মঙ্গলবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত হয়, অনুদানের মধ্য দিয়ে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের টিকার ডোজ সংখ্যা ছাড়িয়েছে সাড়ে আট কোটি।

আন্তর্জাতিক সহায়তা হিসেবে বাংলাদেশ যে পরিমাণ করোনা টিকা পেয়েছে তার মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি টিকার অনুদান এসেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের জাতীয় করোনা টিকাদান কর্মসূচির প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের কাজের প্রচেষ্টার মধ্যে রয়েছে বাংলাদেশের ৬৪টি জেলায় টিকাদান কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য ৫১ হাজার জনেরও বেশি স্বাস্থ্যসেবাদানকারী ও অন্যান্য কর্মীদের নিরাপদ টিকাদান কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান।

যুক্তরাষ্ট্র ১৮টি ফ্রিজার ভ্যান, সাড়ে ৭০০ ফ্রিজার ইউনিট ও আট হাজার টিকা বহন বাক্স অনুদান দেওয়ার পাশাপাশি চার কোটি ৭০ লাখ টিকা সরাসরি প্রদানের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পাঁচ কোটি ৭০ লাখ ডোজ টিকা পরিবহনে সহায়তা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App