×

জাতীয়

গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন ১২ অক্টোবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৬:০৪ পিএম

গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন ১২ অক্টোবর

ফাইল ছবি

জাতীয় সংসদের সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার গাইবান্ধা-৫ শূন্য আসনের উপ-নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। পুরো নির্বাচনের ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

মঙ্গলবার (২৩ আগস্ট) কমিশন বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি জানান, গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়েছে গত ২৩ জুলাই। ওই দিন থেকে পরবর্তী নব্বই দিন বলতে ২০ অক্টোবর পর্যন্ত সময়কে বোঝায়। এই হিসাবে আগামী ২০ অক্টোবরের মধ্যে উপ-নির্বাচনটি শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।

গত ২৪ জুলাই সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম আসন শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করেন। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ২৩ জুলাই পূর্বাহ্নে মারা যাওয়ায় একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ আসনটি ওই তারিখে শূন্য হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর, আপিল ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ১৯-২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর। আর ভোট হবে ১২ অক্টোবর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

মির্জা ফখরুল ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

ফেনী সীমান্ত ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App