×

জাতীয়

মাদক ব্যবসা: রাতে র‌্যাবের অভিযানে মূল হোতাসহ গ্রেপ্তার ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০৯:৩৫ এএম

মাদক ব্যবসা: রাতে র‌্যাবের অভিযানে মূল হোতাসহ গ্রেপ্তার ৬

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর নারিন্দা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব। ছবি: সংগৃহীত

আয়ুর্বেদিক ওষুধের আড়ালে রাজধানীর নারিন্দা এলাকায় মাদক ব্যবসার খবরে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে মূল হোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ফকিরচান কমিউনিটি সেন্টারের পাশের একটি ছয়তলা বাড়িতে অভিযান চালিয়ে এই গোডাউনের সন্ধান পায় র‍্যাব-২ এর একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন- মূলহোতা মো. ওয়াজেদ ইসলাম শান্ত (২০), মো. রাসেল (২৯), মো. হৃদয় (২৯), মো. মুরসালিন আহম্মেদ (১৮), মো. সবুজ মিয়া (১৮), মো. নান্টু (৫২)।

র‌্যাবের এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ. ন. ম. ইমরান খান। তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর নারিন্দার একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব।

সংবাদ সম্মেলনের মুহূর্তেও ওই বাড়িতে মাদকবিরোধী অভিযান চলছিল।

এ সময় সাড়ে তিন হাজার বোতল মদ ও মদ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত ইয়াবার গুড়া ও গাঁজা সদৃশ বস্তুসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযান শেষে রাত পৌনে একটার দিকে সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকর্মীদের এসব জানান। তিনি বলেন, বেশ কয়েকজন অভিভাবকের কাছ থেকে সম্প্রতি কামরাঙ্গীরচরে খোলামোলা জায়গায় একটি দোকানে আয়ুর্বেদিক ওষধের আড়ালে এক প্রকার পানীয় বিক্রির অভিযোগ পেয়েছি। তারা জানিয়েছেন, এই আয়ুর্বেদিক ওষুধের প্রতি আসক্ত এবং এই ওষুধ খাওয়ার পর মাদকাসক্তদের মতো আচরণ করে থাকে তাদের ছেলেরা। পরবর্তীতে র‌্যাব-২ এর গোয়েন্দা দল গোপনভাবে আয়ুর্বেদিকের দোকান থেকে ওষুধ সংগ্রহ করে ও তা পরীক্ষাগারে পাঠানো হয়। সেই পানীয়ের মধ্যে গাজা, ইয়াবা, ডান্ডি তৈরিতে ব্যবহৃত টলুইন নামক নামক ‘ক’ শ্রেণির মাদকের উপস্থিতি পাওয়া যায়। এছাড়াও তীব্র ঘুমের ওষুধ ও যৌন উত্তেজনা বৃদ্ধির বিভিন্ন উপকরণ, অ্যাসিড জাতীয় দ্রব্যাদিসহ বিভিন্ন দাহ্য পদার্থের উপস্থিতি পাওয়া যায় যা গ্রহণ করলে কিডনিসহ শরীরের নানা রকম জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App