×

জাতীয়

জলবায়ু সমস্যায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ০৮:০৪ পিএম

জলবায়ু সমস্যায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশ

বৃহস্পতিবার কলকাতার রাজ কুটির সেমিনার হলে অনুষ্ঠিত জলবায়ু বিষয়ক কর্মশালায় প্যানেল আলোচনায় ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তসহ অন্যরা। ছবি: ভোরের কাগজ

উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জলবায়ু সমস্যায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশ। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও কলকাতা রিসার্চ গ্রুপের (সিআরজি) যৌথ উদ্যোগে  ভারতের কলকাতায় আয়োজিত জলবায়ু বিষয়ক কর্মশালায় একথা বলেন বক্তারা। বৃহস্পতিবার ( ২৪ আগস্ট) কলকাতার রাজ কুটির সেমিনার হলে অনুষ্ঠিত এই কর্মশালা শেষ হয়। এতে বাংলাদেশ, ভারত, নেপাল ও অষ্ট্রেলিয়ার ৪০ জন প্রতিনিধি অংশ নেন। এবারের কর্মশালার বিষয় ছিল ' ক্লাইমেট মাইগ্রেশন, ডিজেস্টার, ডিসপ্লেসমেন্ট ও এন্ড দ্যা রোল অফ মিডিয়া'।

কর্মশালায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন- বাংলাদেশ এর সহ-সভাপতি ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, নির্বাহী সদস্য ওসমান গনি মনসুর, সাংবাদিক ফাতেমা আবেদীন নাজলা, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার রুহুল আমিন, ডেইলি স্টারের স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ মোস্তফা ইউসুফ ও সাংবাদিক শাহিনুর আক্তার ঊর্মি। সমাপনী দিনে কর্মশালায় অংশ নেয়া প্রতিনিধিদের কলকাতা রিসার্চ গ্রুপের পক্ষ থেকে সনদ দেয়া হয়।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিল্লি ইউনিভার্সিটির শিক্ষক নাসরিন চৌধুরী। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ায় স্থানান্তর এবং স্থানচ্যুতির লেন্সের মাধ্যমে জলবায়ু বিষয়ক প্রতিবেদন করার উপর আলোচনা অংশ নেন নেপালের থার্ডপোল সম্পাদক রমেশ ভুষাল। সমাপনী বক্তব্য রাখেন কলকাতার রিসার্চ গ্রুপের ভারত ভূষণ। এ সময় তিনি ডিজেস্টার বিষয়ক সব ধরনের মাইগ্রেশনকে আরো বেশি গুরুত্ব দিয়ে কাজ করার পরামর্শ দেন। সেই সঙ্গে ক্লাইমেট ইস্যু নিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপরও জোর দেন। কর্মশালায় অংশ নেয়া সবাইকে ধন্যবাদ জানান কলকাতা রিসার্চ গ্রুপের দেবশ্রী চক্রবর্তী।

দুপুরে মিডিয়া এপ্রোস টুওয়ার্ডস ক্লাইমেট রিফিউজিস, ডিজেস্টার এন্ড দি প্লেসমেন্ট ইন সাউথ এশিয়ান ইকনমি এন্ড সোসাইটির ওপর অনুষ্ঠিত প্যানেল আলোচনায় মডারেটর ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। আলোচনায় অংশ নেন বাংলাদেশের সাংবাদিক শাহিনুর আক্তার উর্মি ও ডেইলি স্টারের স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ মোস্তফা ইউসুফ।

এ সময় শ্যামল দত্ত বলেন, জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা বৈশ্বিক। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এই সমস্যায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশ। এমনিতেই বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। সমস্যার সমাধান কিভাবে হবে তা এখনো অজানা। পরিবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের কক্সবাজার ১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। তাহলে সেখানকার পরিবেশের উপর মারাত্মক একটা হুমকি তৈরি হয়েছে। গাছপালা কেটে ফেলা হচ্ছে পাহাড় কেটে ফেলা হচ্ছে। পরিবেশ ধ্বংস হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের পাঁচ বছর হয়ে গেল অথচ তাদেরকে নিজ দেশে ফেরাতে মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের তেমন কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি।

শ্যামল দত্ত সম্প্রতি বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজারের সি লেভেল অতিক্রম করার বিষয়টিও জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা হিসেবে উল্লেখ করেন।

ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইমপেক্ট অন লেবার মাইগ্রেশন এর ওপর এক প্যানেল আলোচনায় মডারেটর ছিলেন নিউ দিল্লি ডাউন টু আর্থ এর রিচার্ড মহাপাত্র। এই বিষয়ে প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশের সাংবাদিক ফাতেমা আবেদীন নাজলা, আসামের আসাম ট্রিবিউন-এর সাংবাদিক ফারহানা আহমেদ এবং নেপালের রিপাবলিকা ইংলিশ ডেইলির মোনা সুনোয়ার।

সকালে কর্মশালার সমাপনী দিনে ক্লাইমেট চেঞ্জ, মাইগ্রেশন এন্ড দ্যা রোল অফ ক্লাইমেট ডাটার ওপর বিশেষ অনলাইন আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলকাতা রিসার্চ গ্রুপের রনবীর সমাদ্দার। অনলাইন আলোচনায় স্পিকার ছিলেন অষ্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটির শিক্ষক জেমস গুল্ডি। অনলাইনে উন্মুক্ত আলোচনায় অংশ নেন কলকাতায় আসা বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App