×

জাতীয়

হাইকোর্টের রায়ের কপি পাওয়ার পর সিদ্ধান্ত: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ১১:১৭ পিএম

হাইকোর্টের রায়ের কপি পাওয়ার পর সিদ্ধান্ত: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার মেহেরপুর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি: ভোরের কাগজ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারী কর্মচারীদের নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে আপিল করা হবে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ৮ টার দিকে মেহেরপুর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথাটি বলেন তিনি।

এর আগে সন্ধ্যায় তিনি ঢাকা থেকে মেহেরপুরে এসে পৌঁছান। পরে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারী কর্মচারীদের অহেতুক হয়রানি করা যাবেনা আইনটি অনেক পুরোনো। এ আইনটি বিচারক, ম্যাজিস্ট্রেট সরকারী কর্মচারীদের জন্য আগে থেকেই রয়েছে। বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশেও একই রকম আইন আছে। সরকারী কর্মকর্তা কর্মচারীর কোনো দুর্নীতি থাকলে তা এ আইনের সাথে সম্পৃক্ত নয়। এ ধারাটির বাতিলের যে রায় হয়েছে সে রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর বিচার বিশ্লেষণ করে দেখা হবে।

এসময় সাংবাদিক ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App