×

জাতীয়

বর্তমান কমিশনের অধীনে নির্বাচনেই যাবে না বিএনপি: মোশাররফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ১২:৪৯ পিএম

বর্তমান কমিশনের অধীনে নির্বাচনেই যাবে না বিএনপি: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ছবিঃ সংগৃহীত

বিএনপি বর্তমান কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচনেই যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন কমিশন সরকারের দালাল। ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও ভিন্ন পন্থায় কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতেই দেড়শ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে কমিশন। তাদের এই সিদ্ধান্ত জনগণ মানবে না। ইভিএম কেন, বর্তমান কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচনেই যাবে না বিএনপি। মোশাররফ বলেন, সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও গোষ্ঠীতন্ত্রের স্বার্থ চরিতার্থের জন্য দেশের দুরাবস্থা তৈরি হয়েছে। ক্ষমতাসীনদের ব্যর্থতার জন্য মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে সংসদ বাতিল করে সরকারকে পদত্যাগ করতে হবে। নতুন কমিশনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন হতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App