×

জাতীয়

৮৭ শতাংশ নারী যৌন হয়রানির শিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০৬:০৭ পিএম

৮৭ শতাংশ নারী যৌন হয়রানির শিকার

যৌননিপীড়নের প্রতিবাদে মানববন্ধন। ছবিঃ বিবিসি বাংলা

দেশের প্রায় ৮৭ শতাংশ নারী জীবনে অন্তত একবার হলেও যৌন হয়রানির শিকার হয়েছেন বলে এক সমীক্ষায় উঠে এসেছে।

২৪টি জেলার ৫ হাজার নারীর ওপর চালানো এই জরিপ থেকে এ তথ্য জানা গেছে। জরিপে দেখা যায়, বাস-লঞ্চ-ট্রেনের টার্মিনালসহ গণপরিবহনে ৩৬ শতাংশ নারী নিয়মিত যৌন হয়রানির শিকার হন। উত্তরদাতাদের ৫৭ শতাংশ গণপরিবহনকে সবচেয়ে অনিরাপদ বলে মনে করেন।

গণপরিবহন ছাড়া রাস্তা, শপিং মল এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নারীদের হয়রানি করা হয় বলে জরিপের ফলাফলে পাওয়া গেছে।

ইউএনডিপি বাংলাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন এবং সিআরআই যৌথভাবে এ জরিপটি পরিচালনা করে।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, টেক্সট মেসেজ, ইমেইলের মাধ্যমে ২৪ জেলার ৫ হাজার ১৮৭ জন নারীর বক্তব্য নিয়ে তা বিশ্লেষণ করে জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, দিনের বেলা নারীরা হয়রানির শিকার হন। ৫২ শতাংশ নারী দিনে হয়রানির শিকার হয়েছেন এবং বেশিরভাগ ঘটনা বিকেলের দিকে ঘটেছিল।

ফলাফলে দেখা যায়, হয়রানির প্রতিক্রিয়ায় ৩৬ শতাংশ নারী প্রতিবাদ করেছেন। হয়রানির শিকার হয়ে মাত্র ১ শতাংশ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন।

সমীক্ষায় আরও দেখা যায়, প্রকাশ্যে হয়রানির শিকার হয়েও ৪৪ শতাংশ নারী কোনো সহযোগিতা পাননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App