×

জাতীয়

ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য গুজব: দীপু মনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ০৩:০৭ পিএম

নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষাকে বাদ করা হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, একটি বিশেষ মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। প্রতিটি অপপ্রচারের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বই তুলে ধরে প্রমাণ দিয়েছে।

শনিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা মিলনায়তনে 'ওরিয়ন ট্রেক উইথ নিশাত' শীর্ষক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ মহল সরকারবিরোধী প্রচারণার অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। তারা আর কোনো ইস্যু খুঁজে না পেয়ে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। যেখানে ধর্ম শিক্ষা বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। এটি একেবারেই সত্য নয়। নতুন শিক্ষাক্রম নিয়ে যতগুলো অপপ্রচার ছিল, সেগুলো ইতোমধ্যে আমরা জনগণের সামনে তুলে ধরেছি।

নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার পরিধি আরও প্রসারিত হবে বলে মন্তব্য করে দীপু মনি। তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা, মূল্যবোধ প্রসারিত করতে আমরা কাজ করছি। এই শিক্ষাক্রমে ধর্ম, নৈতিকতা, মূল্যবোধ এগুলো একেবারেই অবিচ্ছেদ অংশ।

ধর্মশিক্ষা বাদ দেয়ার প্রশ্নই আসে না উল্লেখ করে তিনি বলেন, দক্ষতা ও জ্ঞানকে যেভাবে প্রসারিত করা হচ্ছে, সেখানে কোনো বিশেষ শিক্ষাকে সংকুচিত করার তথ্য একেবারেই সঠিক নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App